একটি প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা নির্ণয়ের জন্য ৪৩ বছর খুব একটা উল্লেখযোগ্য সময় নয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে অত্র মাদরাসা তার লক্ষ্যাভিমুখে নিরবিচ্ছিন্ন গতিতে অগ্রসর হয়েছে। চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্যদের যৌথ প্রচেষ্টা। সর্বোপরি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও সাহায্য একমাত্র পাথেয়। বায়তুশ শরফের প্রাণ প্রতিষ্ঠাতা, সাকিনে জান্নাতুল মুয়াল্লা, পবিত্র মক্কায় যিনি শায়িত শাহ্ মাওলানা মীর মুহাম্মদ আখতর (রাহঃ), এ মাদরাসার প্রতিষ্ঠাতা পার্শ্ববর্তী ফুল বাগানে শায়িত আশ শায়খ মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রাহঃ) এবং মরহুম পীর ছাহেব শাহ্ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (রাহঃ) তথা বায়তুশ শরফ এর ত্রি-রত্ন ও মহান মুরশিদগণের মর্যাদা জান্নাতুল ফেরদাউসে আল্লাহপাক সর্বোচ্চ আসনে সমাসীন করুন, এবং যারা এ প্রতিষ্ঠানের বহুমুখী সেবায় আত্মনিয়োগ করে বিদায় নিয়েছেন তাদের সকলকে মাগফেরাত ও জন্নাতে সুউচ্চ মর্যাদা দান করুন।
সেই সাথে বর্তমান রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.) কে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ জীবন দান করুন। আমিন।
মা-আস-সালাম
আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ
অধ্যক্ষ
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাষ্টার্স) মাদ্রাসা, ধনিয়ালা পাড়া, চট্টগ্রাম।
